শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে এডভোকেট শাহজাহান চৌধুরীর সঙ্গে মতবিনিময় কোম্পানীগঞ্জের উন্নয়নে সকল মহলকে একযোগে কাজ করার আহবান

০ টি মন্তব্য 15 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, সিলেট
print news | লন্ডনে এডভোকেট শাহজাহান চৌধুরীর সঙ্গে মতবিনিময় কোম্পানীগঞ্জের উন্নয়নে সকল মহলকে একযোগে কাজ করার আহবান | সমবানী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সহকারী পি.পি. এডভোকেট শাহজাহান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে অবস্থান উপলক্ষে গত বুধবার (২২ জানুয়ারি) লন্ডনের অভিজাত রেস্টুরেন্ট ক্যাফে লিডস্ এ কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

সংগঠনের সভাপতি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিমের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কামাল মোস্তফা গোলাপ, সাবেক সভাপতি হারিস আলী, সহ-সভাপতি মোহাম্মাদ জহির, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এনামূল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল মুত্তাকিন, সমাজ কল্যাণ সম্পাদক আলী আহসান, এসোসিয়েশন ইউকের সদস্য আব্দুল কাদির, আনোয়ার হুসেন, পারভেজ হাসান, জুবায়ের আহমেদ, মুমিনুল ইসলাম, তানিম চৌধুরী, জাওয়াদ আহমেদ সহ আরো অনেকে।

এডভোকেট শাহজাহান চৌধুরীর বক্তব্যে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে’র কার্যক্রমকে এগিয়ে নেওয়ার এবং কোম্পানীগঞ্জের মানুষের জীবন মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।

উল্লেখ্য, যুক্তরাজ্য সফররত শাহজাহান চৌধুরীকে সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আরও কয়েকটি সংবর্ধনা ও মত বিনিময় সভা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানে এডভোকেট শাহজাহান চৌধূরী কোম্পানীগঞ্জকে এগিয়ে নিতে সকল মহলকে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading