সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন

০ টি মন্তব্য 25 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন | সমবানী

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ এর ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাক্তির দাবি করে তারা। বৃহস্পতিবার ১১টায় ভান্ডারিয়া থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য, মোঃ মোস্তফা জমাদর, ৯ নং ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ৩ নং ইউপি সদস্য আঃ খালেক মোল্লা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, লায়লা সুলতানা মুন্নী, শাহনাজ পারভীন, ইমাম মাওলানা আব্দুল কাদের, চিংগুরিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।

গত ২১ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে অফিসিয়াল কাজ শেষে ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছলে মো. আবু হানিফ খলিফাসহ ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতি রোধ করে হামলা চালায়। হামলায় সাইমুন হোসেন ও জাহিদুল ইসলাম আহত হয়। এসয়ময় চেযারম্যানের সঙ্গে থাকা ৩ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০-২৫ জন অজ্ঞাত নামা আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে। পুলিশ রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading