সকলে মিলে মিশে এলাকার উন্নয়ন করতে হবে আহমেদ সোহেল মঞ্জুর মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে রবিবার (২২ মার্চ) বিকেলে কাউখালী উপজেলা বিএনপির ও অংগসংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন করতে হবে। এলাকার সমস্যা গুলো চিহ্নিত করে আপনারা আমাকে জানালে আমি পর্যায়ক্রমে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ।দলের ভিতরে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।
চাঁদাবাজ, টেন্ডার বাজি, মাদকের সঙ্গে যারা জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না। কোন নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে চলে তাহলে আপনার আমাকে জানাবেন, আমি তাদের ব্যবস্থা গ্রহণ করব। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই জনগণের সেবক, আমাদের আচার-আচরণ থেকে কোন ব্যক্তি যেন কষ্ট না পায়। রাজনীতি কোন ব্যবসা কেন্দ্র না এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
