মাদকমুক্ত সমাজ গড়তে হলে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে- মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল রবিবার( ২২ মার্চ) বাদ এশা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে বিএনপির দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর বলেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলি সহ সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের রাস্তা ঘাটের উন্নয়ন, বৃটিশ আমলের হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টোপেজ, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সহ হাকিমপুর হিলির সার্বিক উন্নয়নের দাবি জানান। অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন জনের সমস্যার কথা শুনেন এবং পরামর্শ দেন।
প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু পুলিশ ও সরকারের দ্বারা সম্ভব না। আইন আইনের গতিতে চলবে। আইনের প্রতি আপনাকে আমাকে শ্রদ্ধাশীল হতে।
তিনি আরও বলেন, হাকিমপুর হিলির যেসব উন্নয়নের দাবি জানিয়েছেন।পর্যায় ক্রমে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ! মনে রাখবেন বিএনপি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বাস্তবায়নে বিশ্বাসী। সরকারের বয়স কিন্তু বেশি নয় এই অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুরের কৃতি সন্তান রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডাঃ শাহ আলম (মন্টু), প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এস এম আবু হোরাইরা, বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মহাতামিম মাওঃ শামসুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
