হাকিমপুরের ছাতনি ফাজিল মাদ্রাসার গভার্ণিং বডির বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের ছাতনি রাউতাড়া জি এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি পদে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপরে ভোট গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন।
দুই বছর মেয়াদি গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ আঃ হান্নান মন্ডল (১১১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মমিন (৬৯) ভোট পেয়েছেন।
এছাড়াও অভিভাবক সদস্য মোঃ মুমিনুল ইসলাম (৯৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দলিল উদ্দিন মন্ডল (৮৮) ভোট পেয়েছেন।
অন্য দিকে ফাজিল স্তরে শিক্ষক প্রতিনিধি পদে মোঃ রেজাউল করিম (১৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ছমির উদ্দিন ও মোঃ হায়দার আলী (১০) ভোট পেয়েছেন।
দুই জনের ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে মোঃ ছমির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া দাখিল স্তরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবু মুসা নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, মাদ্রাসার প্রায় ৪৩০ জন অভিভাবক সদস্যর মধ্যে ২২৭ জন সদস্য তাদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে দুই জন অভিভাবক সদস্য নির্বাচিত করেন। এর মধ্যে ৪৭ টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। অপর দিকে দাখিল স্তরে শিক্ষক প্রতিনিধি আবু মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ফাজিল স্তরে শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ রেজাউল করিম ও দুই জন শিক্ষককের প্রাপ্ত ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে মোঃ ছমির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
