সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে ৩ দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | হাকিমপুরে ৩ দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের উদ্বোধন | সমবানী

বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও হাকিমপুর উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় ৩দিন ব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের বাংলাহিলি পাইলট স্কুল মাঠে পতাকা উত্তলন ও বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে এই কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ আবতাফুজ্জামান তাজ, উপদেষ্টা সদস্য ও বাংলাহিলি পাইলট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল।

উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, তিন দিনব্যাপী কাব স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্সের আজ উদ্বোধন করা হয়েছে। এ কোর্সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এবং তারা রাত্রে এখানে অবস্থান করবেন। স্কাউটস এর বিভিন্ন কার্যক্রম ও অধিবেশন সমাপ্ত করে আগামী ২২ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কোর্সের সমাপ্তি ঘোষণা করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading