ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর
প্রতিনিধিঃ
ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন ফ্যাসিষ্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল। পূর্বের সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক সেবনকারীদের সনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স এ ড্রপ টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন, যাতে মাদক সেবনকারী এবং মাদক কারবারীরা কোন ভাবে ছাড় না পায়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালাদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, অফিসার ইন চার্জ দেওয়ান জগলুল হাসান,ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিলন প্রমুখ।
পরে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্দ্যেগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজ কল্যাণ বিভাগের অর্থিক অনুদানের চেক বিতরণ করেন। দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। পৌর শহরের বিভিন্ন প্রকল্পের পরিদর্শন ও উদ্ধোধন সমাজ কল্যাণ অনুদানের ন করেন।
প্রতিমন্ত্রী তিনি অরো বলেন, “জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্যসহকারে শুনতে হবে।” এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন
সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন আমার দলের কোন নেতাকর্মী আপনাদের কোন রকম হয়রানি করলে সাথে সাথে আমাকে অবহিত করবেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সরকারি কোন দপ্তরে সময় নষ্ট করবে নাএবং সালিশি ব্যবস্থার সাথে জড়িত হতে পারবেন না।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
