সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড | সমবানী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের সহায়তার লক্ষ্যে ৫৪৯ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন, যা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার অনেক অসচ্ছল নারী ও তাদের পরিবার উপকৃত হবে।

উল্লেখ্য, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে প্রথম ধাপে ৫৪৯ জন নারীর মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading