রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া(বরিশাল)
print news | বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার | সমবানী

বানারীপাড়ায় ৩০ পিচ ইয়াবা সহ আলমগীর হোসেন (৩২) নামের এক মাদক করবারী গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭ মে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের সময় থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক ফরিদুল ইসলামে নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শেরেই বাংলা ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।

এ ঘটনায় বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আলমগীরকে বরিশাল জেল হাজতে পাঠানো হবে বলে জানা যায়। আলমগীরের বিরুদ্ধে বাইশারি সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা মাদক ব্যাবসার অভিযোগ রয়েছে।

এ ব্যপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো মোস্তফা বলেন,যত বড় শক্তিশালীই হোক না কেন মাদক ব্যাবসার সাথে জড়িত কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আলমগীরের সাথে বাইশারির কচুয়া গ্রামের মাদক সম্রাট খ্যাত জামাল বালী জড়িত আছে। ওসি মোহাম্মদ মোস্তফা বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading