জনগণকে ঐক্যবদ্ধ সুসংগঠিত রাখবেন তাহলে নির্বাচনে জয়ী হবেন শ্রীপুরে ডাঃ জাহিদ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বিএনপির সদস্য ফরম ফিলাপ ও বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী-পুরুষ সহ প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২০০ জনকে সদস্য ফরম ফিলাপ করাবেন, গ্রামের মানুষের মধ্যে সদস্য পরম পৌঁছে দিবেন,প্রয়োজনে মাইকিং করবেন, ঢোল মারবেন ব্যাপক প্রচার আর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সদস্য ফরম ফিলাপ করাবেন।
মনে রাখবেন আগামী ১৪ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যদি জিততে চান, তাহলে সুসংগঠিত কর্মীবাহিনীর দরকার।
তিনি বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের ধূষর আপনার আমার মাঝে লুকিয়ে আছে, তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী।
মনে রাখবেন শক্তিশালী মহান আল্লাহ তা’আলা আর এই জনগণ।জনগণকে সাথে রাখবেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখবেন তাহলেই নির্বাচনে জয়লাভ করবেন।
তিনি আরও বলেন ঘুষ দুর্নীতি অনিয়মের আর দুঃশাসনের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দিবেন।তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা,শ্রীপুর পৌর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি’র যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন পরম বিতরণ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতি এবং আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম,শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক, হুমায়ুন কবির সরকার,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছুর্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তারুল করিম শামীম, এডভোকেট আবু জাফর আহমেদ, মোসলেহ উদ্দিন মীরধা,শাহজাহান সজল প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
