সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী গ্রেপ্তার, ৯ জেলে উদ্ধার
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক, মোংলা
সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মোংলা কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া জিম্মি থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে কোস্ট গার্ডের মোংলা বেইস থেকে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)। তারা যথাক্রমে বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তারা অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম সরবরাহ করে দস্যু কার্যক্রমে সহায়তা করত।
অভিযানে তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এসময় উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর তারা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে গতকাল রাতে রাঙ্গা বাহিনী তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সবাই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
কোস্ট গার্ড জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
