বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ | সমবানী

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় অধ্যাপক ডাঃ বাচ্চু বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জনসম্পৃক্ত কর্মসূচিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ, মৎস্য সম্পদ উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল। আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী প্রজন্মকে সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন,
“প্রতিটি ছাত্র-ছাত্রীকে অন্তত একটি গাছ লাগাতে হবে এবং যত্ন নিতে হবে। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। তাই পরিবেশ রক্ষার আন্দোলনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খোকন সরকার প্রমুখ। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading