শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভবনের মাটিকাটা ডোবায় শিশুর মৃত্যু

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে ভবনের মাটিকাটা ডোবায় শিশুর মৃত্যু | সমবানী

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে কলেজের মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে
মাটি ভরাটে ডোবার পানিতে পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৪) নামের এক শিশু মারা গেছে।
শনিবার দুপুর ১টার দিকে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আরহাম পার্শবর্তি উজিরপুর উপজেলা সদরে টেম্পুস্ট্যান্ড এলাকায় সজীব হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার পৌরসভার উক্তর বিজয়পুর এলাকার নানা সৌরভ ডাক্তারের বাড়িতে নাতি আরহাম হাওলাদার বেড়াতে আসে।

শনিবার দুপুর ১টার দিকে পরিবারের সবার চোখের আড়ালে খেলতে গিয়ে হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসের ডোবার পানিতে পড়ে।

অনেক খোঁজাখুজির পর স্বজনরা দুপুর ১টার দিকে ডোবার পানি থেকে মোহাম্মদ আরহামের মরদেহ উদ্ধার করেন।

ভবন নির্মাণের ঠিকাদার ওই কলেজের মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে মাটি ফেলেছে ।
ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে মাঠে ছোট ডোবার সৃষ্টি হয়েছে ও বৃষ্টির পানিতে ডোবা ভরে আছে বলে এলাবাসি জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading