শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফটের বিতরণ

০ টি মন্তব্য 8 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফটের বিতরণ | সমবানী

কাউখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সী ও পরিষদের মেম্বার বৃন্দ বিএনপির পিরোজপুর ২ আসনের প্রার্থী সোহেল মঞ্জুর সুমনের সাথে একত্র হয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন।অপরদিকে উপজেলার ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান পরিষদের অধিকাংশ মেম্বারদের সাথে নিয়ে একইভাবে বিএনপি সমর্থিত প্রার্থীকে সাথে নিয়ে সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকাত হোসেন তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করার সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মুন্সির সাথে তার ইউনিয়নের ৮জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন এবং শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে সাতজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলাদা আলাদা ভাবে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মত বিনিময় করেন পিরোজপুর দুই আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সোহেল মঞ্জুর সুমন। এ ব্যাপারে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ জানান, পিরোজপুর জেলার সকল উপজেলাগুলোতে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল অবস্থায় রয়েছে।

দীর্ঘ বছর পর পিরোজপুর-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের বিএনপিকে সমর্থন দেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব আগামী দিনের নির্বাচনি ও রাজনৈতিক কর্মসূচিতে প্রতিফলিত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading