শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর উন্নয়ন হবে না- ডাঃ জাহিদের সহধর্মিণী

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর উন্নয়ন হবে না- ডাঃ জাহিদের সহধর্মিণী | সমবানী

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট না দিলে ভাগ্যর পরিবর্তন বা উন্নয়ন হবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি পৌর শহরে ধানের শীষ প্রতীকের জনসংযোগ শেষে উঠান বৈঠকে এমন মন্তব্য করেন এই আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা।

শুক্রবার রাতে হাকিমপুর হিলি পৌর শহরের ৪ ও ৫ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের জনসংযোগ শেষো উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাঃ জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ দরজায় কড়া নাড়ছে। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আপনার একটি অনেক মূল্যবান। তাই ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ডাঃ জাহিদ হোসেনের পাশে থাকবেন যতদিন ওনি আপনাদের পাশে থাকতে চায়। এর আগে অনেকে এসেছে ভোট ও দিয়েছেন কিন্তু এলাকার উন্নয়ন হয় নাই।

আজ যে লোকটি আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছেন এমপি নির্বাচিত না হয়েও এলাকার উন্নয়ন করে যাচ্ছেন তাকে ভোট না দিয়ে কাকে ভোট দিবেন। যোগ্য ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে না পারলে ভাগ্যর উন্নয়ন সম্ভব নয়। তাহলে আগামী ৫ বছর আবারও পিছিয়ে থাকতে হবে। সে কারণে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা মহিলা দলের আহবায়ক আকতারা বানু, জাতীয়তাবাদি ওলামা দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading