১ ডিসেম্বর টোয়াক’র ১৫ তম স্পেশাল – ডে উদযাপন।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (টোয়াক স্পেশাল ডে) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা অভিজাত আবাসিক হোটেল সী ক্রাউন ইনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে৷
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্বে টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ মোঃ হাবিবুর রহমান,
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। কুয়াকাটা পৌর শাখা জামায়াত ইসলামীর আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান। কুয়াকাটা পৌর যুবদল সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন ,কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের শুভেচ্ছা বক্তব্য শেষে বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব
মোঃ. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটায় পর্যটকদের সেবায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংগঠনটি পর্যটকদের সেবামূলক বিভিন্ন কার্যক্রম আমার চোখে পরেছে। আশা করি তাদের এই পর্যটন বান্ধব কার্যক্রম আরো বেশি গতিশিল হবে এবং কুয়াকাটার পর্যটন শিল্পের বিকাশে অগ্রণ
ভুমিকা পালন করবে টোয়াক। আলোচনা শেষে, ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ বছরে পদার্পণ করায় কেক কাটা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
