লালমনিরহাটে পুলিশের “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত।
প্রতিনিধিঃ
লালমনিরহাট
গত মঙ্গলবার ২১-১০-২০২৫ খ্রিঃ তারিখ মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত হয়। সভায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে এলাকার জনগন উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়ে বলেন, ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিশেষভাবে তিনি মাদক, জুয়া, ক্যাসিনো ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে আছে। তবে শুধু প্রশাসনের উদ্যোগে নয়, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধই প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, লালমনিরহাট, জনাব সাদ আহম্মেদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট, জনাব মোহাম্মাদ নুরনবী, অফিসার ইনচার্জ, লালমনিহাট থানা, জনাব আব্দুল মজিদ মন্ডল ,চেয়ারম্যান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ এবং লালমনিরহাট থানার অফিসার ও ফোর্সসহ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার জনসাধারণ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
