রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে প্রেমিক যুগলের পলায়ন

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে প্রেমিক যুগলের পলায়ন | সমবানী

পিরোজপুরের কাউখালীতে একই স্কুলের দুই এসএসসি পরিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা না দিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে প্রেমিক যুগল পালিয়ে যাবার খবর পাওয়া গেছে।

উপজেলার আইরন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রিয়া ও নাঈম হোসেন রোমানের পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে পালানোর খবরটি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্না মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের আইরন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির পরিক্ষার্থী মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ের সাথে জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের পুত্র নাঈম হোসেন রোমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে তাদের পরিবারে জানাজানি হলেও তারা বাধা উপেক্ষা করে তাদের সম্পর্ক চালিয়ে যায়। বুধবার সকালে তারা এসএসসির কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরীক্ষা না দিয়ে ওই প্রেমিক যুগল পূর্বপরিকল্পনা অনুযায়ী পালিয়ে যায়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading