সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

০ টি মন্তব্য 5 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে তিন দিনব্যাপী হাঁস মুরগি পালনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিআরডিবি র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় হাঁস মুরগি পালনের উপর তিনদিন মেয়াদি আয় বর্ধনমূলক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পিরোজপুরের উপ-পরিচালক নাজমুল আনোয়ারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার সোমা সরকার। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়ার সঞ্চালনায় তিন দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার জিনারুল ইসলাম জানান, প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading