বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেফতার

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী খুন করে মালামাল চুরি, একজন গ্রেফতার | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল কালু (৫৫) কে নির্মমভাবে হত্যা ও দোকান মালামাল চুরির ঘটনায় শুভজিৎ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত স্বপন ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের সুধীর কুমার বল এর পুত্র।

জানাগেছে, গত ২২ ডিসেম্বর সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বল বাড়ির সামেন স্বপন কুমার বল এর মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির উদ্দ্যেশে প্রবেশ করে। এসময় দোকানে ঘুমে থাকা স্বপন টেরপেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেতলে গুরুতর জখম করে। হামলার পর তারা দোকান থেকে নগদ ১,৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপন কে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে।

তার অস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। সে নিহত স্বপনের পাশ^বর্তী ব্যবাসায়ী বিপুল বেপারীর ছেলে কিশোর বেপারীর দোকানে কাজ করতো।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুভজিৎ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading