শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকের স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম অগ্রাধিকার– সিসিক প্রশাসক

০ টি মন্তব্য 16 ভিউ 8 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | নাগরিকের স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম অগ্রাধিকার-- সিসিক প্রশাসক | সমবানী

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার মৌলিক অধিকার , ছোটখাটো বিষয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা না পেয়ে সাধারণ নাগরিককে অনেক ভোগান্তির শিকার হতে হয়। আবারও কোন কোন ক্ষেত্রে স্থানীয় ক্লিনিক বা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার পর রোগীদের চিকিৎসা দিয়ে তাকে ভাড়াটিয়া ডাক্তার এনে অথবা প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতলে স্থানান্তর করে তার কমিশন নেয়ার জন্য।

এছাড়াও সিলেট নগরের হসপিটাল ও ক্লিনিক গুলোতে ভুল চিকিৎসায় শিশুসহ রোগী মৃত্যুর খবর এখন প্রতিদিনের ঘটনার মত। কিন্তু এসব যেন দেখার কেউ নেই। ঘটনা ঘটছে আর স্থানীয়ভাবে প্রভাবশালীরা বসে মৃত্যুর উপর ভিত্তি করে আর্তিক লেনদেন অর্থাৎ ক্লাসের মূল্য দিয়ে সমাধান হচ্ছে । কিন্তু কার্যত দায়ীদের বিরুদ্ধে হচ্ছে না কোন ব্যবস্থা। ঘটনা সবগুলো সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্লিনিক এবং হসপিটালে।

তবে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব পরপর থেকে কাজ করে যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে এরই ধারাবাহিকতায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যকর করতে পরিদর্শন শুরু করেছেন তিনি বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে। সেগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিচ্ছেন।

প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে।

তবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার।

প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যাতে নগরবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে না হয় সেই লক্ষ্যে আমরা সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো সেবামুখী করার উদ্যোগ নিয়েছি।

আশা করি প্রত্যেক নাগরিক নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

বুধবার নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নগরীর ঘাসিটুলায় নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেসব সেবাকেন্দ্রে জনবল সংকট রয়েছে, বিশেষ করে যেগুলোতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে সেগুলোতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগর গড়তে যেমন নানামুখী উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেওয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। ওসমান মিয়া মার্চেন্ট হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে শ্বশানঘাট পরিদর্শন, রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন।
এ সময় তিনি আবর্জনা রাস্তায় বা ড্রেনে না ফেলতে বাসার মালিকদের অনুরোধ জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading