মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রম
print news | কুড়িগ্রামে অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার | সমবানী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদী তীরবর্তী একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানকার একটি বাতাবিলেবু গাছে লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক প্রামাণিক বলেন, নদী তীরের কাছে বাতাবিলেবু গাছে একজন অচেনা পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত ওই পুরুষের বয়স আনুমানিক ৬৫ বছর।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পোস্টমর্টেমের জন্য লাশ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading