শ্রীপুরে বাবা সাথে গরু চড়াতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বাবার সঙ্গে গরু চরাতে বের হয়ে নিখোঁজ হওয়া হুজাইফা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর খানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের চাওবন এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হুজাইফা ওই এলাকার হারুন রশিদের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার সকালে হুজাইফা তার বাবার সঙ্গে গরু চরাতে বাড়ি থেকে বের হয়। পরে দুপুরে বাবা একা বাড়ি ফিরে আসলেও হুজাইফা আর ফেরেনি। পরে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বিকালের দিকে স্থানীয়রা জঙ্গলে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
শিশুটির নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
হুজাইফার বাবা হারুন রশিদ বলেন, ছেলেকে হারিয়ে শোকের মধ্যে আছি। কে বা কারা এমন নিষ্ঠুর কাজ করল, বুঝতে পারছি না। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
