নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশলী ব্যবস্থা চলতে দেওয়া হবে না….আল্লামা মামুনুল হক
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল করিমের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে।
তাই পরিষ্কার বলে দিতে চাই জুলাই সনদ কার্যকর ছাড়া আগামীর বাংলাদেশে আবার বাহাত্তরের বাকশলীর দিকে ফিরে যাওয়া জন্য সেই ব্যবস্থাপনায় নির্বাচন করার নীলনকশা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে। আমরা বর্তমানে সহনশীলতার কর্মসূচি দিচ্ছি। কর্মসূচির অংশ আগামী ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসক এর মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্য স্মারকলিপি প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,বিরামপুর উপজেলা সভাপতি আব্দুর রউফ,হাকিমপুর উপজেলা সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মহাবুবুল আলম, সহ আরো অনেকে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
