কাউখালীতে কাল বিএনপির ৯ বছর পর সম্মেলন, ভোটে নেতা নির্বাচিত হবে সব প্রস্তুতি সম্পন্ন
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরর কাউখালীতে বিএনপি’র (৮ জুলাই) মঙ্গলবার ৯ বছর পর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা নেতা নির্বাচিত হবে বলে একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছে। উপজেলায় এই নিয়ে সাজ সাজ রব সর্বত্র এখন।
বিএনপি’র সম্মেলন জুড়ে সর্বত্র আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তা-ঘাটে মোড়ে মোড়ে সর্বত্র বিএনপির সম্মেলন নিয়ে সাধারণ মানুষদের জানার আগ্রহ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানাযায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এরপর আওয়ামীলীগের নির্যাতন নিপীড়নের দমনের কারনে আর সময়মত সম্মেরন করতে পারেনি দলটি। পরিবেশে অনুকূলে থাকায় আজ আনন্দঘন পরিবেশে সম্মেলনের সেই মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে। নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গা ভাব পরিলক্ষিত হয়েছে। সম্মেরন সফল করতে দীর্ঘ একমাস ধরে ৪৫টি ওয়ার্ডসহ ৫টি ইউনিয়নে ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং এসব ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
এসব সম্মেলনে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সফল করেছেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির ও সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদসহ দলীয় নেতা-কর্মীরা। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, বরিশাল বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং সম্মেলন উদ্বোধনের কথা রয়েছে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বিএনপির জেলা ও বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনে ৩৫৫জন কাউন্সিলর ভোটের মাধ্যমে তাদের প্রিয় নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে এস.এম আহসান কবীর ও সাধারণ সম্পাদক পদে এইচ.এম দ্বীন মোহাম্মদের নাম জোড়ে সোরে শোনা যাচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
