কাউখালীতে অনুমোদন ছাড়াই বেকারিতে বিএসটিআই লোগো ব্যবহার, বেকারি বন্ধের নির্দেশ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার,ক্ষতিকর রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে ও বেকারি পরিচালনার দায়ে রামিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭জুলাই) দুপুরে উপজেলার উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, উজিয়ালখান এলাকায় রামিন বেকারীতে অব্যাবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধ রাখার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইন শৃঙ্খলায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।
এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
