কাউখালীতে দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতা আহমেদ সোহেল মঞ্জুর আর্থিক অনুদান
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ২৪ টি পূজা মন্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান বিতরণ করেছেন পিরোজপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
উপজেলার প্রতিটি পূজা মন্ডপে বিএনপি নেতা আলহাজ আহমেদ সোহেল মঞ্জু সুমনের পক্ষে পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা স্বরূপ আর্থিক অনুদান হাতে তুলে দেন কাউখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাঈম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, উপজেলা হিন্দু কল্যাণ ফন্টের আহবায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ন আহবায়ক মাস্টার বিনয় চন্দ্র সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
