বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাসনে পূর্ব বিরোধের জের দুই জন কে কূপি য়ে জখম

০ টি মন্তব্য 20 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাশন, ভোলা
print news | চরফ্যাসনে পূর্ব বিরোধের জের দুই জন কে কূপি য়ে জখম | সমবানী

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে পূর্ব বিরোধের জের ধরে রাতে মো. নাসির মুন্সি (৬৫) ও তার ছেলে সালাউদ্দিন (৩৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

‎বুধবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে চরমানিকা ৪ নং নম্বর ওয়ার্ড গণস্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম পাশে আশ্রাফ আলী সিকদারের বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।

‎অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের মোস্তফা মুন্সীর ছেলে মো. বাবুল (৫০), তার ছেলে সোহাগ (৩০), এবং হান্নানের ছেলে রায়হান, শায়হান ও শাহিনসহ তাদের সহযোগীরা।

‎বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন নাসির মুন্সি বলেন, দক্ষিণ আইচা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে হামলাকারীরা উৎপেতে থেকে আমাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন আমাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাদের ধারালো অস্ত্রের কোপে আমার মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়েছে। আমার ক্ষতস্থানে ১৮ টি সেলাই দেওয়া হয়েছে। আমার ছেলেকেও কুপিয়েছে এবং মারধর করা হয়েছে, তার কোমড়ে প্রচণ্ড ব্যথা আছে। আমরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি এবং অপরাধীদের বিচারের দাবি করছি।

‎স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা এর আগেও নাসির মুন্সি ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছেন।

‎অভিযুক্ত মো. বাবুল মুন্সীকে পাওয়া যায়নি। তবে তার ছেলে সোহাগ বলেন, আমাদেরকে হয়রানি করায় আমরা হামলা করেছি। নাসির মুন্সি ও তার ছেলে সালাউদ্দিন অস্ত্রের কোপে আহত হয়নি।

‎দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading