ভান্ডারিয়ায় বিএনপির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন ভিটাবাড়ীয় ইউনিয়নে বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানসহ বিভিন্ন স্থানে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার,যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার)Ñ সদস্য, মোঃ এনামুল কবির জোমাদ্দার খান আমীর হোসেন ইকবাল, মোঃ ফারুক হোসেন, শ্রমিক দল সভাপতি মোঃ ইমান আলী ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মুন্সিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও কঙ্গো সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
