বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি অভিযানে মহিষের চালান, মদ,ফেনসিডিল, চিনি, কমলা, স্কিন ক্রিম, অলিভ ওয়েল, আইভল ক্যান্ডি জব্দ

০ টি মন্তব্য 20 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | বিজিবি অভিযানে মহিষের চালান, মদ,ফেনসিডিল, চিনি, কমলা, স্কিন ক্রিম, অলিভ ওয়েল, আইভল ক্যান্ডি জব্দ | সমবানী

ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে আসা মহিষের চালান সহ পৌনে ৩ কোটির টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিজিবি সিলেট সেক্টরের,সিলেট ৪৮ ব্যাটালিয়নের সিলেট-সুনামগঞ্জ সীমান্তে একাধিক বিওপির বিজিবি টহলদল পৃথক পৃথক অভিযানে ওইসব চোরাচালানের মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ফেনসিডিল,চিনি, কমলা, গবাদিপশু (মহিষ),মেলনোর স্কিন ক্রিম, অলিভ ওয়েল, আইভল ক্যান্ডি একই সাথে বাংলাদেশ থেকে মেঘালয় রাজ্যে পাচারকালে রসুন, কুইচ্চা (ইল প্রজাতীর মাছ), চোরাচালানের মালালমাল পরিবহনে কাজে ব্যবহ্নত একাধিক ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩’শ টাকা।

শনিবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ,সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের বাংলাবাজার, সিলেটর তামাবিল, সংগ্রাম, প্রতাবপুর, পান্তুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক,কালাইরাগ বিওিপির বিজিবির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ওই সব মালামাল ও বালাদেশ থেকে পাচারকালের রসুন এবং কুইচ্চা মাছের চালান জব্দ করেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading