শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম লাবুর গণসংযোগ

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম লাবুর গণসংযোগ | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধানের শিষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম লাবু। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি ভাণ্ডারিয়ার কাপালির হাট সহ বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শিষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ডা. রফিকুল ইসলাম লাবু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শিষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেবে। নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ধানের শিষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক দলের সভাপতি মোঃ ইমান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর সিকদার, পৌর বিএনপির সদস্য মোঃ নান্টু কাজী, শিমু খান, যুবদল নেতা নয়ন জোমাদ্দারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading