শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নৌ-পথের নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল

০ টি মন্তব্য 16 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক , মোংলা
print news | ঈদে নৌ-পথের নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল | সমবানী

পবিত্র ঈদু-উল-ফিতরকে ঘিরে উপকূলের নৌপথের যাত্রায় দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বাংলাদেশ কোস্ট গার্ড টহল জোরদার করেছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় মোংলা খেয়া পারাপার ঘাটে সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি শেষে বিসিজিএন মনসুর আলীর ইলেক্ট্রিক্যাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা, এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে।

দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।

কোস্টগার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading