সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

০ টি মন্তব্য 3 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দ্বিবার্ষিক সম্মেলন বান্দাকান্দা সার্বজনীন দুর্গ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন, পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদার।

প্রভাতী রানী মৃধার সভাপতিত্বে ও পূজা উদযাপন ফ্রন্টের কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন অলি, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার।

এসময় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাস্টার বিনয় কৃষ্ণ দাস, অ্যাডভোকেট সুবীর হালদার, শিশির মজুমদার প্রমুখ। সম্মেলন শেষে প্রভাতী রানী মৃধাকে সভাপতি, কল্যাণ সেনকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট সুবীর হালদারকে সাধারণ সম্পাদক, অনিক হালদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশির মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সয়না রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading