শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক গ্রামেই দুই সারথী: দিনাজপুর-৬ আসনে ভোটের লড়াইয়ে একই গ্রামের দুই আইনজীবী

০ টি মন্তব্য 14 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

​গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | এক গ্রামেই দুই সারথী: দিনাজপুর-৬ আসনে ভোটের লড়াইয়ে একই গ্রামের দুই আইনজীবী | সমবানী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বইছে নির্বাচনী হাওয়া। তবে এই আসনের একটি গ্রামকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতুহল ও আলোচনা।
নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রাম থেকে এবার একই সাথে দুইজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের বড় দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়ে তারা এখন ভোটের মাঠে একে অপরের মুখোমুখি।

মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থীই পেশায় আইনজীবী এবং একই গ্রামের বাসিন্দা। তারা হলেন অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম। তিনি ভোটারপাড়া (সোনারপাড়া) গ্রামের মোঃ ইব্রাহিমের সন্তান। বর্তমানে জেলা বাসদ-এর অন্যতম সদস্য এবং বাসদ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

অপরদিকে অ্যাডভোকেট মোঃ রেজাউল হক। তিনি একই গ্রামের (ঘোনারপাড়া) মরহুম আহম্মদ আলীর সন্তান। জাতীয় পার্টি থেকে তাকে লাঙ্গল প্রতীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

​ইতোমধ্যেই যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন কর্তৃক এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে।

একই গ্রাম থেকে দুই হেভিওয়েট প্রার্থী হওয়ায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী সোহেল রানা জানান, আমাদের গ্রাম থেকে একসঙ্গে দুইজন এমপি প্রার্থী হওয়ায় আমরা গর্বিত। এতে এলাকার পরিচিতি বেড়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জয়ের মালা কে পরেন। অপর বাসিন্দা তাহাজুল ইসলাম বলেন, এটি আমাদের সৌভাগ্য। জনগণ যাকে যোগ্য মনে করবেন, তাকেই নির্বাচিত করবেন।

বাসদ প্রার্থী অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম বলেন, প্রতিযোগিতায় আমি বিশ্বাসী। জনগণের রায়ে যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে রাষ্ট্রের ও এলাকার টেকসই উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।

​অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোঃ রেজাউল হক জানান, এক গ্রাম থেকে দুই প্রার্থী হওয়া প্রমাণ করে আমাদের এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে। আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

দিনাজপুর-৬ আসনে এই দুই প্রার্থীর পাশাপাশি হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন ​ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি – স্থায়ী কমিটির সদস্য), ​মোঃ আনোয়ারুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
​নুরে আলম সিদ্দিক (ইসলামী আন্দোলন বাংলাদেশ),​ব্যারিস্টার সানি আব্দুল হক (এবি পার্টি),​শাহনেওয়াজ শুভ (স্বতন্ত্র)।

​একই গ্রামের দুই সন্তানের এই লড়াইকে কেন্দ্র করে এখন পুরো উপজেলায় বইছে চায়ের কাপে ঝড়। এখন শুধু অপেক্ষা ভোটযুদ্ধের চূড়ান্ত ফলাফলের।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading