মৌলভীবাজারে ৫০ জন পথ-শিশুদের বসুন্ধরা শুভসংঘের ট্রথ ব্রাশ ও পেস্ট বিতরণ
প্রতিনিধিঃ
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
মায়ের কোল ছড়ে শিশুরা যখন মা-বাবার ঘর ছেড়ে অজানার পথে পা বাড়ায় তখনই তাদের পরিচয় হয় পথশিশু। রাস্তাঘাটে এক টাকা-দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়। তীব্র শীতের মধ্যেও তাদের প্রায়ই গরম কাপড় ছাড়া দেখা যায়, যা অমানবিক ও দুঃখজনক। এবার এসব পথ- শিশুদের মাঝে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ট্রথপেস্ট ও ব্রাশ বিতরণ করা হয়েছে। রবিবার (১১ মে ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের মনুনদীর ওয়াকওয়েতে পথ শিশুদের মধ্যে টুথপেস্ট ও ট্রথ ব্রাশ বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম,বসুন্ধরা শুভ সংঘের জেলা শাখার সহ-সভাপতি সহ-সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু তাহেল রানা, সদস্য মো.সামি, মৌলভীবাজার পথ শিশুদের বিদ্যাপীঠ আনন্দ পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল সালাম, আনন্দ পাঠশালার শিক্ষক সাবিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস উর্মি, ফাহিমা সুলতানা লিজা প্রমুখ। পরে অতিথিরা ৫০জন পথ শিশু ছেলে ও মেয়েকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্রাশ ও এক প্যাকেট করে টুথপেস্ট হাতে তুলে দেওয়া হয়।
পথশিশুরা বলেন, আমরা কোন সময় ব্রাশ করতে পারি নাই। এখন নিয়মিত ব্রাশ করবো। ব্রাশ করার সঠিক নিয়ম শিখতে পেরেছি। এখন থেকে সকাল-রাত দুই বেলা ব্রাশ করবো।’
মৌলভীবাজার পথ শিশুদের বিদ্যাপীঠ আনন্দ পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল সালাম বলেন,‘ ব্যতিক্রম আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। শুভসংঘের মানবিক কার্যক্রম অব্যাহত থাকার অনুরোধ।’
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী বলেন, ওরাল হেলথ এবং হাইজিন যেটি স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। দাঁত ও মাড়ির যত্ন না নিলে বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হয় এবং যে কারণে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। তাই পথশিশুদের মাঝে ট্রথপেস্ট ও টুথ ব্রাশ প্রদান করা হয়েছে, সেটি ব্যতিক্রম আয়োজন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
