মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রেনে কেটে ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | বিরামপুরে ট্রেনে কেটে ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু | সমবানী

দিনাজপুরের বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কেটে একজনের ও বিদ্যুৎস্পৃষ্টে বিরামপুর হাসপাতালে একজনের মৃত্যু ঘটেছে।

রবিবার (১১ মে) দুপুরে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটারের কল্যাণপুরে তালিম নামে চল্লিশোর্দ্ধ এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এসময় তার সাথে থাকা তিন বছরের একটি শিশু আহত হয়ে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি বিরামপুর পৌর এলাকার কাজীপাড়ায় শ্বশুরবাড়ি ঘরজামাই থাকতেন। ঘটনার তদন্তকারী পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে বিরামপুরের পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্টপুর গ্রামে রবিবার (১১ মে) দুপুরে গোয়াল ঘরে ফ্যান লাগাতে গিয়ে মৃত: আজিজুর রহমানের ছেলে আনিছুর ইসলাম (৩২) বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু ঘটে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক হাসপাতাল পরিদর্শন করেছেন এবং বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading