বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাশা চীন -বাংলাদেশ যৌথ সহযোগিতায় ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাই করতে চীনা কোম্পানির সাথে সিসিকের সমঝোতা স্বাক্ষর

০ টি মন্তব্য 19 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | প্রত্যাশা চীন -বাংলাদেশ যৌথ সহযোগিতায় ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাই করতে চীনা কোম্পানির সাথে সিসিকের সমঝোতা স্বাক্ষর | সমবানী

সিলেটের বাইশটিলা মৌজায় প্রস্তাবিত দৈনিক ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেটবাসী প্রত্যাশা করছে চীন বাংলাদেশের যৌথ সহযোগিতায় আলোর মুখ দেখবে পানি শোধনাগার প্রকল্প কিছুদিনের মধ্যেই।

বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকারের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এর উপস্তিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কোম্পানির পক্ষে তাদের সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির আওতায় চীনের কোম্পানি স্টিকোল কর্পোরেশন নিজ অর্থে বাইশটিলা মৌজায় প্রস্তাবিত ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, বর্তমানে সিলেট সিটির পানির চাহিদার ৫০ শতাংশের কম পূরণের সক্ষমতার সাথে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি বৃহৎ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

সমঝোতা চুক্তি বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে রেজাই রাফিন সরকার বলেন, চীন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই প্রকল্পটি একদিন দেখবে আলোর মুখ এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading