চরফ্যাশনে ৩ লাখ টাকার গলদা রেনু জব্দ নদী অব মুক্তি
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাশন, ভোলা
ভোলার চরফ্যাশনে ১২ ড্রাম গলদা ও বাগদা রেণু জব্দের পর খালে অবমুক্ত করেছে প্রশাসন ।
শুক্রবার(২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া বাজার থেকে এসব রেণু জব্দ করেন চরমানিকা কোস্টগার্ড।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চরকচ্ছপিয়া খালে একটি মৎস্য ট্রলারে অভিযান চালিয়ে ১২ ড্রাম অর্থাৎ চার লাখ গলদা ও বাগদা রেনু জব্দ করেছে চরমানিকা কোস্টগার্ড। পরে রাতে আমাদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কামাল হোসেন, ও দক্ষিণ আইচা থানা পুলিশ এবং কোস্টগার্ডের উপস্থিতিতে জব্দকৃত রেণু চরকচ্ছপিয়া খালে অবমুক্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
চরকচ্ছপিয়া গলদা রেনু ব্যবসায়ী ছাবের হোসেন, রাসেদ ও জাকির জানান, অল্প কয়েকদিন আগে ধারদেনা করে বাগদা ও গলদা ব্যবসা শুরু করেছিলাম। প্রথম চালান খুলনা মোকামে নেওয়ার সময় কোস্টগার্ড আমাদের ৫ ব্যবসায়ীর রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করেছেন। এতে আমাদের প্রায় ৩ লাখ টাকা লোকসান হয়েছে। আগামী দিনগুলোতে এই ব্যবসা করবেন না বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
