গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অটো রিক্সা চালকদের বিক্ষোভ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে অফিস ও কারখানাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে। অনেককে পায়ে হেঁটে অফিসে রওনা দিতে দেখা গেছে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টা থেকে ১০ পর্যন্ত দুই ঘণ্টা ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরান বাজার (তুলা গবেষণা কেন্দ্র) এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, অটোচালক এবং পুলিশের সঙ্গে কথা বলে সড়কে বিক্ষোভ করে অবরোধের ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মহাসড়কের তুলা গবেষণা কেন্দ্রের সামনে হাইওয়ে পুলিশের এক সদস্য দায়িত্ব পালন করছিলেন। সে সময় এক অটোরিকশাচালক বিল্লাল হোসেন মহাসড়ক পার হচ্ছিলেন। পুলিশ দেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন ওই চালক। পুলিশের সঙ্গে অটোচালকের ধস্তাধস্তি বা মারধরের কোনও ঘটনা ঘটেনি।’
আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শফিক মিয়া বলেন, ‘সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে ইউটার্নে দায়িত্ব পালন করছিল। দ্রুতগতির একটি অটোরিকশা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ সড়কে পুলিশ দেখে ওই চালক ইউটার্ন নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশা উল্টে সড়কে পড়ে গেলে কপালে আঘাত পান।’
স্থানীয় বাসিন্দা রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘অটোচালকরা ঘটনাস্থলে এসে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরে চালক ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চালাচল স্বাভবিক হয়। আহত অটোচালককে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছেন।’
মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন,’ মহাসড়কে অটোরিকশা চালানোর অনুমতি দেওয়ার মালিক আমি না। উর্ধতন কর্মকর্তা ও প্রশাসনের অনুমতি নিয়ে আসলে আমার বলার কিছু নেই। কিন্তু মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় আমার পেশাগত দায়িত্ব।অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছি। তারা মহাসড়ক থেকে চলে গেছে।
একজনের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, মহাসড়ক থেকে সরে যাওয়ার সময় একটা অটোরিকশা উল্টে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন,’ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
