শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মিসেস অনন্যা হাওলাদার, ভোলা
print news | ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী | সমবানী

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১০ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।

রবিবার ২৫ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এক লিখিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিবৃতিতে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানিয়ে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলীর প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ বলেন, রাজনীতিতে ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে জোটের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

জেলা এলডিপি নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত জোটের রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং ভোলা–২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading