গাজীপুরে সরকারি বনে গজারি গাছ কাটার ভিডিও করতে গিয়ে হামলা,৩ সাংবাদিক আহত, আটক ৩
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ায় সংরক্ষিত সরকারি বন থেকে দিনদুপুরে গাছ কাটার সময় ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে।
গত মঙ্গলবার(৪ নভেম্বর) বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর পারীরটেক এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এবং আলোকিত সকালের প্রতিনিধি হুমায়ুন কবির।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত সরকারি বনের গাছ কাটা হচ্ছিল। বিভিন্ন সময় বিষয়টি বন বিভাগে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এসব গজারি গাছ কেটে বিক্রি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, চক্রটির নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব সিরাজুল ইসলাম। গতকাল বিকেল ৩টার দিকে সেখানে গাছ কাটা চলছে বলে গোপনে সংবাদ পেয়ে তথ্য সংগ্রহের জন্য যান ওই তিন সংবাদকর্মী।
তাঁরা সেখানে পৌঁছালে গাছ কাটতে থাকা ব্যক্তিরা কুড়াল ও করাত ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে কাটা গাছগুলোর গুঁড়ির ছবি ও ভিডিও ধারণ করার সময় আবুল কাশেম, তাঁর ছেলে আল আমিন, রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা চালান। পরে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আহত সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বলেন- দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন নির্বিচারে উজাড় করা হচ্ছে এবং দিনদুপুরে গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্টরা জড়িত। এ বিষয়ে সাংবাদিক মো: মোজাহিদ ১০ অক্টোবর এ বিষয়টি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিলেন।
এ হামলার ঘটনায় মো. মোজাহিদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আবুল কাশেম, তাঁর ছেলে আল আমিন ও মামুনকে আটক করেছে। তবে অভিযোগের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
