শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ২৪ ঘন্টার ভিতরে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ২৪ ঘন্টার ভিতরে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিলো প্রশাসন | সমবানী

পিরোজপুরের কাউখালীতে ঔষধ ব্যবসায়ী সংগঠন একত্রিত হয়ে এমআরপি ছাড়া ঔষধ না বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন অনলাইনে তাদের প্রতিবাদ ব্যক্ত করে। কারণ তারা এর পূর্বে ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে প্রকার বেধে ৮ থেকে ১০ শতাংশ কমিশনে ঔষধ ক্রয় করতে পারতো। এছাড়াও নিম্ন মানের যে সকল ঔষধ কোম্পানি রয়েছে সেই সকল ঔষধগুলো অধেক দামেও বিক্রি করলেও বেশ লভাংশ থাকে বলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক একাধিক ঔষধ ব্যবসায়ীরা জনান।

অথচ এসকল ঔষধগুলো কিছু কিছু ঔষধ ব্যবসায়ী খপ্পরে পড়ে সকল ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট করে চিঠি প্রদান করে যে, ঔষদের গায়ের মূল্যে নিচে কোন ঔষধ বিক্রি করা যাবে না। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার দপ্তরে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান সহ সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে এক জরুরী সভা করেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ঔষধ বিক্রয় করবে এতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ব্যবসা করবে। কোন পক্ষ যদি চাপ সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading