মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে চুরি-ছিনতাই, জনমনে আতংক

০ টি মন্তব্য 16 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ঘোড়াঘাটে চুরি-ছিনতাই, জনমনে আতংক | সমবানী

দিনাজপুরের ঘোড়াঘাটে বেড়েছে চুরি-ছিনতাই,জনমনে দেখা দিয়েছে উৎকন্ঠা। প্রতিদিনই ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। ২ দিনের ব্যবধানে ৩টি চুরি ও ছিনতাই সংঘটিত হয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। বাজার থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই বেড়েছে চোর-ছিনতাইকারীদের দৌরাÍ্য।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধা মোড় এলাকায় একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানের সামনে থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা চুরি, একই দিনে একই এলাকা থেকে একটি ভ্যান চুরি, থানা সংলগ্ন পুরাতন বাজার থেকে একটি বাই সাইকেল চুরি, ১ ্অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে কালিতলা মোড় হতে ভুয়া পুলিশ সেজে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের বেলা বাড়িঘর, দোকানপাটে চুরির পাশাপাশি দিনের বেলাতেও পথচারীদের টার্গেট করছে ছিনতাইকারী ও মলম পার্টির চক্রের সদস্যরা।

চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকেই জানিয়েছেন, রাতের বেলা পাহারা বসালেও চোরচক্র আধুনিক কৌশলে সক্রিয় হয়ে উঠছে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানায়, আমরা সার্বিক বিষয়ে সব সময় তৎপর রয়েছে এবং লোকজনের বিভিন্ন বিষয়ে সভা সেমিনার করছি তাদের সচেতন হওয়ার বিভিন্ন ধরনের কথাবাত্রা বলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা ভৌগলিক কারণে আমাদের থানা এলাকার সঙ্গে ৬ টি থানা সংযোগস্থল হওয়ার কারণে অনেক লোকের সমাগম ঘটে। তারপরও আমরা সজাগ আছি। আমরা টিম তৈরি করে দিয়েছি এর মাধ্যমে আমরা কাজ কর্ম পরিচালনা করছি এবং গত মাসে ২ টি ইজিবাইক উদ্ধার সহ চোর ধরেছি।

আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। টাকা হারানোর বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় সিসি টিভি না থাকার কারণে আমরা এখন পর্যন্ত কিছু করতে পারেনি তবে তারা যে মোবাইল নিয়ে গিয়েছে এই মোবাইলে সুত্র ধরে চেষ্টা করতেছি। আমাদের চেষ্টাও অব্যাহত রয়েছে। চুরি-ছিনতাই প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও আরও সতর্ক হতে হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading