সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় নদীর এক পাঙ্গাশ মাছ বিক্রি হল ৭ হাজার ৬শত টাকায়

০ টি মন্তব্য 20 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
print news | কুয়াকাটায় নদীর এক পাঙ্গাশ মাছ বিক্রি হল ৭ হাজার ৬শত টাকায় | সমবানী

পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে ইলিয়াস গাজী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫শত গ্রামের ওজনের একটি নদীর পাঙ্গাস মাছ। শনিবার ২৩ ( নভেম্বর) সকালে কুয়াকাটার পৌর মাছ বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী নদীর পাঙ্গাসটি রাসেল ফিস আড়ৎ এ বসে ৭৩০ টাকা কেজি দরে ৭ হাজার ৬শত টাকায় কিনে নেন। বর্তমানে তিনি মাছটির দাম হাকছেন ৮৫০ টাকা কেজি। এর গতকাল রাতে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে বলেন, গতকাল বিকাল বেলা রাবনা নদীতে জাল ফেলার কিছুক্ষন পরই এই পাঙ্গাসটি আমার জালে ধরা পড়ে৷ এসময় আর ছোট দুই কেজি ওজনের দুটি পাঙ্গাস সহ অন্যান্য মাছও আমার জালে ধরা পড়ে। এতো বড় পাঙ্গাস এর আগে আর আমার জালে ধরা পড়েনি। আজ সকালে কুয়াকাটার পৌর মাছ বাজারে রাসেল ফিসে নিয়ে আসলে হাসান ভাই আমার কাছ থেকে কিনে নিয়েছে। তিনি আরো বলেন, ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেকটা আনন্দিত।

মাছ ব্যবসায়ী হাসান আলী হাওলাদার বলেন, এতো বড় মাছ আসলে সচরাচর বাজারে পাওয়া যায়না। তাই মাছটি আমি ৭৩০ টাকা কেজি দরে ক্রয় করেছি। এখন ৮৫০ টাকা কেজি দরে হলে বিক্রি করব। কারন এটির খাজনাও দিতে হবে। এই দামে বিক্রি করতো না পারলে মাছটি ঢাকায় পাঠিয়ে দিবো। আমাদের ঢাকায় মাছের আড়ৎ আছে।আমরা অনলাইনে মাছ বিক্রি করে থাকি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ মাছের প্রজননের জন্য সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিলো। এই অবরোধ সফল হয়েছে। তাই জেলেরা বড় বড় মাছ পাচ্ছে। আশা করছি জেলেদের জালে পাঙ্গাস সহ আরও বড় বড় মাছ ধরা পড়বে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading