বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
প্রতিনিধিঃ
মিসেস অনন্যা হাওলাদার, বোরহানউদ্দিন
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার ১৪ এপ্রিল সকালে বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে। উপজেলা পরিষদের মুক্ত মাঠে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান -উজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান ,বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব কাজী মোঃ আজম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিতি ছিলেন।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা শহিদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এদিনটিতে শোভাযাত্রা বের করা হয়। পরে গ্রামীণ ঐতিহ্য জারিগানের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
