বোয়ালখালীতে শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃ মন্দিরের ১৩তম বার্ষিক মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
বিপ্লব দাস (চট্টগ্রাম)
বোয়ালখালীতে শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী মাতৃ মন্দিরের ১৩তম বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৮ টায় সরদার পাড়া তরুণ একতা সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ১৩-তম বার্ষিক মহোৎসব উপলক্ষে মহতী ধর্মসম্মেলন এবং দশভুজা মাতৃমন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান প্রয়াত বাদল চন্দ্র দাশ এর স্মরণ শোকসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সম্মানিত সভাপতি শ্রী শ্যামল সরদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাদশা মাবিয়া কলেজের সম্মানিত অধ্যাপক শ্রী প্রদীপ কান্তি দে। পবিত্র গীতা থেকে পাঠ করে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ অনুমোদিত গীতা স্কুলের শিক্ষার্থী শ্রীমানি লিলি দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সহ-সভাপতি ইউ পি সদস্য শ্রী শম্ভু চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বাদল চন্দ্র দাশ এর সুযোগ্য দুই সন্তান শ্রী সুদীপ দাশ এবং শাকপুরা ষ্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার শ্রী সুবীর দাশ, ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শিক্ষক শ্রী সত্যপ্রিয় শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি শ্রী রুপন ধর, সমাজসেবক শ্রী কানু সেন, শ্রী সুমন দে প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
