সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
“পরিবর্তনে অঙ্গিকারবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে দেশের প্রথম জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ পহেলা বৈশাখ মঙ্গলবার দুপুরে একুশে টিভি সুনামগঞ্জ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জিত কুমার চন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সেলিম আহমদ, জিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, মাইটিভি’র জেলা প্রতিনিধি আবু হানিফ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক নূর উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর, সাংবাদিক ইফতিয়াজ সুমন, বদরুল হাসান, সালমান আহমদ, শাওন রায়, লিমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। একুশে টিভি নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সকলের আস্থার প্রতিক হয়ে উঠেছে। এ সময় একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
