শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ফ্যাসিস্ট সরকার পতনের পর ৩ইউপি সদস্য নিরুদ্দেশ

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ফ্যাসিস্ট সরকার পতনের পর ৩ইউপি সদস্য নিরুদ্দেশ | সমবানী

পিরোজপুরের কাউখালীতে ১ বছরের অধিক ৩ ইউপি সদস্য অনুপস্থিত থাকায় ভোগান্তিতে ও সেবা বঞ্চিত সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ জনগণ। ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেতকা গ্রামের সোহেল হোসেন ও ৭নং ওয়ার্ড রঘুনাথপুর গ্রামের নির্বাচিত ইউপি সদস্য আশীষ মজুমদার ও কাউখালী সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাশুরী গ্রামের আশরাফুল ইসলাম নিরুদ্দেশ রয়েছেন।

এ বিষয়ে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, সরকার পরিবর্তনের পর আমার ইউনিয়নের ২ জন ইউপি সদস্য পরিষদের কাজে অনুপস্থিত রয়েছে। বিভিন্ন মাধ্যমে তাদেরকে কাজে যোগদান করতে বললেও তারা যোগদান না করায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের ৩জন ইউপি সদস্য এক বছরের অধিক সময় নিরুদ্দেশ থাকায় মেম্বারদের কাজে যোগদানের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সচিবদের মাধ্যমে বললেও তারা কাজে যোগ না দেওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তাদের সম্মানী ভাতা বন্ধ রয়েছে। এদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা না থাকায় এলাকার ভিজিডি, ভিজিএফ, মৎস্যকার্ড, জন্মসনদ, মৃত্যুসনদ, ভোটার সংশোধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা বিঘ্নিত হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে। এরমধ্যে ওয়ারিশ, জন্ম, মৃত্যু ও ভোটার পরিবর্তনে ইউপি সদস্যদের স্বাক্ষর বাধ্যতামূলক থাকার শর্ত রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading