এ কে এম মহিবুল্লাহ নাগরকে দেখতে আসেন মেজর হাফেজ
প্রতিনিধিঃ
মো:কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন
মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আজ রবিবার সকাল 11 ঘটিকার সময় এ কে এম মহিবুল্লাহ নগরকে ঢাকার বাসায় দেখতে আসেন। মেজর হাফেজ বলেন,
কে এম মহিবুল্লাহ নাগর তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দলের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও নিষ্ঠাবান কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে বর্তমানে তিনি ঢাকায় ভাড়া বাসায় থাকছেন। নিজের চিকিৎসার ব্যয় বাবার দেওয়া জমি বিক্রি করেই চালিয়ে নিতে হচ্ছে তাকে।
দলীয় রাজনীতিতে নাগর মিয়া ছিলেন অত্যন্ত কর্মীবান্ধব নেতা—দলের জন্য জীবন-শক্তি, সময় দিয়েছেন অকুণ্ঠভাবে, কিন্তু কখনো অর্থ–সম্পদের প্রতি কোনো লোভ দেখাননি। বিএনপির তজুমদ্দিন উপজেলা কমিটির সাধারণ সম্পাধক হিসেবে তিনি মেজর (অব.) হাফিজের বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তজুমদ্দিন উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও সক্রিয় রাখতে তিনি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মেজর হাফিজকে সংবর্ধনা প্রদানের এক অনুষ্ঠানে তিনি গভীর অনুভূতির সাথে নাগর মিয়ার নাম উল্লেখ করেন। অত্যন্ত স্নেহ, আদর ও মমতায় তিনি বলেন—
“আমার প্রিয় নাগরকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে।”
এ বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে, নাগর মিয়ার প্রতি মেজর হাফিজের মমত্ব, ভালোবাসা ও গভীর আস্থার সম্পর্ক।
নাগর মিয়া শুধু একজন রাজনৈতিক নেতাই নন; তিনি ছিলেন সততা, আদর্শ আর ত্যাগের এক অনুকরণীয় প্রতীক—যার অবদান তজুমদ্দিনের রাজনীতিতে আজও স্মরণীয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
