গৌরনদীতে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিশে মুফাসিরিন মাওলানা কামরুল ইসলাম খান। বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ও জাতীয় পাটির মনোনীত প্রার্র্র্থী (জাপা) সেরনিয়াবাত সেকান্দার আলী, সহকারি রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো, ইব্রাহীম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সহকারি রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর কাছে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার পক্ষে উপস্থিত ছিলেন, বরিশাল-১ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক আলাউদ্দি মিয়া, সেক্রেটারী মাওলানা ফজলুর রহমান, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজীদ শরীফ, পৌর আমীর আলহাজ¦ হাফিজুর রহমান, সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুফতি সাইফুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারী রুহুল আমীন সবুজ।

এসময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর থানা মসজিদের মুহতামীম মাওলানা কারী আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তি যোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেটে এসএম মনিরুজ্জামান।

অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আবদুস ছোবাহান সহকারি রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যা মো. আফজাল হোসেন, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও ডা. মো. মাহাবুবুল ইসলাম।এছাড়া বিকেল ৪টা ৪৫ মিনিটে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক জানান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
